ফজরের নামায সেরে বাগানে এসে বসেছেন নেয়াজ রায়হান চৌধুরী। বাগানের এই কোণাটা থেকে রান্নাঘরের জানালাটা দেখা যায়। সেদিকেই তাকিয়ে আছেন আর ভাবছেন তার অতি আদরের মেয়েটির কথা। তার জীবনের প্রতিটা ভোর শুরু হয় মেয়েটার হাসিভরা মুখ আর ওর হাতের বানানো চা দিয়ে। কিন্তু আজ রান্নাঘরে কোন নাড়াচাড়া চোখে পড়ছে না। তারমানে মেয়েটা মনেহয় এখনো নিচে নামেনি। গতরাতে বুকে ব্যথার কথা বলেছিল। মনেহতেই বুকের মধ্যে কেঁপে উঠলো ভেবে যে, তার মামনিটা আবার অসুস্থ্য হয়নি তো? বাড়ির ভেতর যাবার জন্য উঠে দাঁড়াতেই দেখল ট্রে হাতে হাসতে হাসতে এগিয়ে আসছে তার মেয়ে। বুকের ভেতর থেকে স্বস্থির শ্বাস আর মুখ দিয়ে বেরিয়ে এলো আলহামদুলিল্লাহ।
-আসসালামু আলাইকুম বাবা। শুভ সকাল।
-ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল মা। তোর দেরি দেখে আমি তো আরো ভেতরে যাচ্ছিলাম। শরীর কেমন আছে মা? বুকে ব্যথা নেই তো? রাতে ঘুম হয়েছে তো তোর?
-ওহো বাবা থামো তো এখন। খালি পেটে এতো প্রশ্নের জবাব দিতে পারবো না। নাও চা নাও। (হাসি মুখে মেয়ের হাত থেকে চা নিয়ে মুখে দিয়ে)
-এ কিরে মা চা তো একদম ফিকা রোজকার মতো।
-তুমিও তো বাবা ডায়াবেটিস রোগীই আছো রোজকার মতো।
-(হেসে) অন্তত চিনির বিকল্প স্বরূপ তো কিছু দিতে পারিস।
-তোমার মেয়ে তার সুন্দর সুন্দর হাত দিয়ে তোমার জন্য চা বানিয়ে এনেছে।চিনির বিকল্প স্বরূপ এটাই কি যথেষ্ট না?
-(হাসি মুখে) অবশ্যই যথেষ্ট। তোর ব্যথা কমেছে মা?
-ব্যথার কথা থাক না বাবা। ভাবতে গেলেই ব্যথা বেড়ে যাবে। আমি তাই ব্যথাকে একদম পাত্তা দেই না। তুমি এমন দুঃখী চেহারা করছো কেন? তোমাকে একটা তথ্য বলি বাবা আমরা যাকে খুব ভালোবাসি সবসময় চেষ্টা করি তাকে দুনিয়ার সব দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা থেকে দূরে সরিয়ে রাখতে।আমার কথাই ধরো আমাদের পরিবারের আবালবৃদ্ধবনিতা সবাই আমাকে জীবন দিয়ে ভালোবাসে।আমি উফ বলার আগেই সবার চোখে পানি চলে আসে অবস্থা।কিন্তু বাবা আপনজনরা আমাদের যতই ভালবাসুক না কেন, তাদের ভালোবাসা আমাদের ভাগ্যকে বদলাতে পারেনা। ভাগ্য বদলানো তো দূরে থাক তাদের সম্মিলিত ভালবাসা মিলেও কাউকে তাঁর ভাগের কষ্টের একটি মুহুর্ত থেকেও বাঁচাতে পারেনা। সবাইকে তার নিজের ভাগের কষ্ট ভোগ করতেই হয়। তবে হ্যা আপনজনরা যদি সাথে থাকে তাহলে কষ্টের মাঝেও একটা তৃপ্তি সৃষ্টি হয়।
-(হেসে) তুই তো সত্যিই আমার মা হয়ে যাচ্ছিস দিন দিন। দোয়া করি মা আল্লাহ তোকে আরো ধ্যৈর্যশীল হবার দক্ষতা দান করুন।
-(হেসে) তোমার মতো তোমার দোয়াও স্পেশাল বাবা।
-এই কথা বলছিস কেন?
-দক্ষতার সংজ্ঞা জানি বলে। দক্ষতার সংজ্ঞায় বলা হয়েছে-“The ability to do something well” অর্থাৎ, কোন বিষয়ে পরিপক্ব জ্ঞান ও বাস্তবভিত্তিক জ্ঞান এবং সেই মতো প্রয়োগের নামই হচ্ছে দক্ষতা। কোন ক্ষেত্রে দক্ষ ব্যক্তি নিখুঁতভাবে সেই কাজটি করতে পারেন।
-তুই তো মা দিন দিন বিরাট জ্ঞানী হয়ে যাচ্ছিস।
-আলহামদুলিল্লাহ! আমার এম ইন লাইফ তো বিরাট জ্ঞানী হওয়াই বাবা।
-(ভালোবাসার আবেশ জড়ানো কণ্ঠে) তুই যখন আমাদের জীবনে এসেছিলি তোকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম আমি। “আমার আদরের ছোট্ট মামনি প্রীতি, আশার আলো হয়ে জ্বালাবে সবার মনে জ্যোতি। ভালো হবে সফল হবে, হবে জ্ঞানের আধার, চারিদিকে ছড়িয়ে দেবে স্বপ্ন ভালোবাসার।”
-আমি সত্যিই তাই চাই বাবা।আমার স্বপ্নের ভুবন থেকে আমি বিন্দু বিন্দু স্বপ্ন ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। ভালোবাসা হয়ে স্পর্শ করে যেতে চাই সবার মন। কাউকে কখনোই কষ্ট দিতে চাইনা আমার কথা, কাজ বা আচরণের দ্বারা। তুমি আমাকে দোয়া করে দাও আল্লাহ যেন আমাকে কবুল করেন।
-(মেয়ের মাথার হাত বুলিয়ে) দোয়া করি মা আল্লাহ যেন তোর জীবনের প্রতিটা শুদ্ধ চাওয়া পূরণ করেন। আমীন। একটা কথা জানিস তো মা যে সে ব্যক্তিই সব থেকে শক্তিমান, যার ক্ষমতার উৎস তার নিজের মধ্যেই নিহিত। আর এই গুন তুই অর্জন করতে পারবি রাসুল (সঃ) এর জীবনাদর্শ আর কুরআন থেকে।
-ধন্যবাদ বাবা। ইনশায়াল্লাহ! আমি সবসময় মনে রাখবো তোমার এসব কথা। কিন্তু বাবা তোমার লাভলী ওয়াইফ কোথায়? এখনো যে আসছে না আমাদের কথায় আড়ি পাততে।
-(হেসে) তোর মামনি প্যাকিংয়ে ব্যস্ত মনেহয়। বিকেলে শখিপুর যাবে তোর মিলা খালামনির মেয়ের বিয়েতে। তুই যাচ্ছিস তো সাথে?
-না। আমার বিয়ের হৈচৈ একদম ভালো লাগেনা। আমার বাড়িতেই বেশি ভালো লাগে। তোমরা যাও ঘুরে এসো।
-বিয়ে নিয়ে তোর পরিকল্পনা তো শোনা হয়নি এখনো। বল তো মা তোর কেমন ছেলে পছন্দ। জেনে রাখা উচিত সচেতন বাবা হিসেবে তাই জিজ্ঞেস করছি।
-বিয়ে নিয়ে তো কখনোই ভাবিনি বাবা। তবে জীবনসাথী হিসেবে আমি এমন কাউকেই চাইবো যে মানুষ হিসেবে ভালো, সৎ, বিশ্বস্ত এবং উদারমনা। যার সাথে আমার দৃষ্টিভঙ্গী, মূল্যেবোধ মিলবে। আমার কেন জানি মনেহয় একজন মানুষ সুন্দর, শিক্ষিত, ভালো পরিবারের সদস্য এসব বৈশিস্ট্যের উপরে জীবনে সুখী হওয়া নির্ভর করেনা। এসব দেখে সম্পর্ক তৈরি করার পর যদি দেখা যায় বাস্তবে সে স্বার্থপর এবং ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন মানুষ। যার মধ্যে কোন মূল্যেবোধ নেই, ধর্মীয় ও সামাজিক অনুশাসন সে মানেনা। হয়তো একাডেমিক্যাল সার্টিফিকেট আছে কিন্তু সত্যিকার অর্থে সে অজ্ঞ-মুর্খ।তার সাথে তখন সম্পর্ক কন্টিনিউ করার অর্থ হচ্ছে দুনিয়াতে বসে দোযখের স্বাদ অনুভব করা। এমনটা আমি চাইনা। কারন দুনিয়ার এই দোযখ আমাকে পরকালের জীবনেও দোযখের পথেই চলার অনুপ্রেরনা যোগাবে। এক কথায় আমি তোমার মতো কাউকে চাইবো জীবনসাথী হিসেবে। যে হবে আদর্শ সন্তান, আদর্শ স্বামী, আদর্শ পিতা সর্বোপরি একজন আদর্শ মানুষ। আমি যেহেতু মুসলিম এবং শরীয়তের বিধান মেনে চলি তাই অবশ্যই চাইবো আমার জীবনসাথীও যেন একজন মুমিন বান্দাহ হন আল্লাহর। এরচেয়ে বেশিকিছু ভাবতে চাইনা।
-কেন?
-কারণ আমি প্রচণ্ডভাবে ভাগ্যকে বিশ্বাস করি বাবা। তাই জানি যে কখনো কখনো আমাদের একটি অ্যকশন সারা জীবনের জন্য আমাদের জীবনকে বদলে দেয়। আর আমরা তা বুঝতেও পারিনা।আমি এমন স্বপ্ন দেখতে চাইনা বাবা যা ভেঙ্গে যাবার কষ্ট সইতে পারবো না। আর যেহেতু জানিনা কেমন হবে আমার জীবন সাথী তাই স্বপ্ন সাজাতে চাইনা আন্দাজে। যখন সে আসবে জীবনে তখন থেকেই স্বপ্ন সাজানো শুরু করবো ইনশায়াল্লাহ।
-(মেয়েকে বুকে জড়িয়ে ধরে)পৃথিবীর সব মেয়েগুলো তোর মতো করে ভাবে না কেন বল তো মা।
-(হেসে)কারণ ভাবনা বৃক্ষের বীজ বুনে দেয়া হয় না মেয়েদের মনে। আমি এমন কারন তুমি আমাকে এমন করে গড়তে চেষ্টা করেছো। আমার লেখা একটা বাণী শোন- “হে ফল তোমার নাম আম কেন? কারণ আমি আম গাছে জন্মেছি।” (বাবা-মেয়ের সম্মিলিত হাসি)
লেখিকাঃ আফরোজা হাসান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন