মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

আয় করুন ঘরে বসেই – অনলাইন এ আয় করার ১০ টি প্রধান উপায় জেনে নিন

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালই আছেন।
আজকে এই পোস্ট এর মাধ্যমে আপনি জানতে পারবেন অনলাইনে আয় করার জন্য ১০ টি প্রধান উপায়।
প্রথমেই বলে নেই অনলাইনে আয় করা খুব সহজ কাজ নয়। আমি আবারো বলছি অনলাইনে আয় করা খুব একটা সহজ কাজ নয়। তবে অনলাইনের যে কোন একটা কাজ নিয়ে আগাইতে থাকলে এবং লেগে থাকলে অবশ্যই আয় করা সম্ভব।
আমি সবাইকে একটা উপদেশ দেই। আরবিতে “লা-তাহযান”। বাংলায় “হতাশ হবেন না”। অর্থাৎ আপনি অনলাইনে কাজ করতে থাকুন, শিখতে থাকুন এক সময় অবশ্যই ভাল ফল পাবেন।কখনও কোন সময়ের জন্য হতাশ হবেন না। আমি আবারো বলছি লা-তাহযান।
দরকার হলে ফ্রিলান্সিং গাইড জেনে নিন এখান থেকে। ফ্রিলান্সিং গাইড

বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি

চলুন জানি ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্পর্কে
উৎপাদন কেন্দ্র হতে আবাসিক ভবন পর্যন্ত বিদ্যুৎ পৌছানোর নিমিত্তে পরিবাহী তারের এক বিশাল নেটওয়ার্ক ব্যবহূত হয়।ট্রান্সমিশন ও ডিস্টিবিউশন মূলত: এই বৈদ্যুতিক নেটওয়ার্কের প্রধান দুটি অংশ। উৎপাদন কেন্দ্র হতে লোড সেন্টারস্থ উপকেন্দ্র সমূহে বিদ্যুৎ পরিবহনের জন্য ট্রান্সমিশন লাইন আর গ্রাহক প্রান্তে বিদ্যুৎ বিতরনের জন্য ডিস্টিবিউশন লাইন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

@ @ @ চাওয়া - পাওয়ার পার্থক্য @ @ @ ------------টুডে ব্লগে লিখেছেন আফরা

রতিদিন সকালে রেডী হয়ে যখন মামনিকে আল্লাহ হাফেয বলার জন্য মামনির রুমে আসি মামনি আমাকে ২/৩টা হাদীস শুনিয়ে একটু ব্যাখ্যাকরে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বলেন আল্লাহ হাফেজ ।

আজকে আমার একটু তাড়াহুড়া ছিল কারন ভাইয়ার গাড়ী গ্যারেজে ভাইয়া আমার গাড়ী নিয়ে গিয়েছে ,তাই আমাকে যেতে হবে মেট্রোতে ।তাড়াহুড়ার কারনে মামনির রুমে না যেয়ে দরজার সামনে থেকেই মামনিকে আল্লাহ হাফেজ বলছিলাম ।

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫

অভিমানী মনের আত্মদহন... ২য় খন্ড টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


রান্নাঘরে ঢুকে মারওয়া চোখ বড় বড় হয়ে গেলো। দেখে মনেহচ্ছে পুরো রান্নাঘরের উপর দিয়ে ছোট ছাট ঝড় বয়ে গিয়েছে। আফরা লাজুক স্বরে বলল, আমি নাস্তা বানানোর পর রান্নাঘর গোছানোর সময় পাইনি আপি।

মারওয়া হেসে বলল, কোন সমস্যা নেই। আমি রান্না করার সময় এরচেয়েও ভয়াবহ অবস্থা হয় রান্নাঘরের।

আফরা হেসে বলল, আমাকে সান্ত্বনা দেবার জন্য এমন বলছেন আপি সেটা জানি। গতকাল যখন আপনি রান্না করেছেন আমি দেখেছি সবকিছু কত সুন্দর করে গোছানো ছিল।

অভিমানী মনের আত্মদহন... ১ম খন্ড - টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে উঠে বসলো মারওয়া! আরেকবার ভালো করে তাকালো ঘড়ির দিকে। সত্যি সত্যিই এগারোটা বিশ বাজে! এটা কি হলো?! সে এতক্ষণ ঘুমোলো কি করে?! সকালে ঘুম থেকে উঠার পর মাথা ভার লাগছিল খুব। তাই আধঘন্টার জন্য শুয়েছিল আবার। কিন্তু অ্যলার্ম তো দিয়েই শুয়েছিল! তাহলে? সময়মত অ্যলার্ম কেন বাজলো না দেখার জন্য মোবাইল হাতে নিলো। আজ শুক্রবার কিন্তু সে দিয়েছে শনিবার! এই তাহলে ঘটনা! নিজের উপরই মেজাজ খারাপ হতে লাগলো। এগারোটায় বেশ জরুরি একটা মিটিং ছিল। আরো কিছুক্ষণ গুম ধরে বসে থেকে অফিসে ফোন করে আসতে পারবে না জানিয়ে দিলো। অফিসে যেহেতু যাওয়া হচ্ছেই না আরেকটু ঘুমিয়ে নিলে কেমন হয়? এমন অলস চিন্তার জন্য ধিক্কার দিতে দিতে বিছানা থেকে নামলো মারওয়া। শরীর ও মনের আলসেমী দূর করার জন্য শাওয়ার নেয়া হচ্ছে তার জন্য বেষ্ট অপশন। অবশ্য শুধু আলসেমীই না শাওয়ার মারওয়ার মনের স্যাঁতস্যাঁতে, খিটপিটে, চিড়চিড়ে, ধোঁয়া ধোঁয়া ভাব দূর করতেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে।