ডাইনিং রুমে ঢুকে টেবিলের উপর খাবার ঢাকা পড়ে থাকতে দেখে বিরক্তির রেখা ফুটে উঠলো মিসেস রায়হানের চেহারাতে। এশার নামাজ পড়তে যাবার আগে কম করে হলেও দশবার মেয়েকে খেতে আসতে বলেছেন তিনি। এই মেয়েটা একবার বললে কোন একটা কাজ যদি করতো সময় মতো। একসপ্তাহ পর যে মেয়ের বিয়ে তাকে এখনো বলে বলে খাওয়াতে হয়। খাবার নিয়ে মেয়ের রুমে রওনা করলেন তিনি। রুমে ঢুকে মেয়েকে বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকতে থেকে মেজাজ চরমে উঠে গেলো। খাবার ট্রে সজোরে টেবিলে রেখে মেয়ের হাত থেকে বই কেড়ে নিয়ে বললেন, কয়বার খেতে যেতে বলেছি তোকে? শাশুড়ির হাতে খন্তার বাড়ি খাওয়ার আগে তোর বইয়ের নেশা যাবে না বুঝলি। খবরদার হাসবি না। তোর হাসি দেখলে গা জ্বালা করে। মাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে হৃদিতা বলল, আর বেশিদিন তোমাকে এই গা জ্বালানো হাসি দেখতে হবে না। এখন কষ্ট করে একটু দেখো আর আমাকে খাইয়ে দাও। কান ধরে কিছুক্ষণ ঝাঁকিয়ে মেয়েকে আদর করে খাইয়ে দিয়ে নিজের কাজে চলে গেলেন মিসেস রায়হান। কিছুক্ষণ পর ফিরে এসে বিরক্ত কণ্ঠে বললেন, আবারো বই নিয়ে বসেছিস? উফ...তোকে নিয়ে যে কি করি আমি। চুলের এ কি অবস্থা করে রেখেছিস? আয় তোর চুল বেঁধে দিচ্ছি। লক্ষ্মী মেয়ের মতো মেয়ের কাছে গিয়ে বসলো তখন হৃদিতা। কিছুক্ষণ চুপচাপ মেয়ের চুলের যত্ন করার পর মুগ্ধ কণ্ঠে বললেন, তোর এত লম্বা চুল দেখলে আমাদের জামাই বাবাজ্বি নির্ঘাৎ ফিট খাবে।
-একবার বলো তোর চেহারা দেখলে ফিট খাবে, আরেকবার বলো গান শুনলে ফিট খাবে, এখন আবার বলছো চুল দেখলে ফিট খাবে। সে যদি সারাক্ষণ শুধু ফিটই খেতে থাকে তাহলে ঘর সংসার করবে কখন? বলি ভবিষ্যৎ প্রজন্ম আসবে কিভাবে শুনি?
-(হেসে) তুই তো সাংঘাতিক দুষ্টু হয়েছিস, মাকে এসব বলছিস।
-মাকে সবরকম কথাই বলা যায়।
-তোর বাবা বলছে তোদের বিয়ের পর তোকে আর জামাইকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। তোরা সবসময় আমাদের সাথে থাকবি।
-তারমানে ঘরজামাই? অসম্ভব।
-আচ্ছা যা তাহলে আমরা তোদের বাড়িতে গিয়ে থাকবো।
-এটা তো আরো অসম্ভব। আমি আর তোমাদের জামাই হবো পৃথিবীর শ্রেষ্ঠ রোমান্টিক ক্যাপল। তোমরা সারাক্ষণ আমাদের ঝগড়া-ঝাটি, ভালোবাসাবাসি দেখবে তাতো হবে না।
-রোমান্টিক ক্যাপলরা আবার ঝগড়া করে নাকি।
-রোমান্টিক ক্যাপলরাই বেশি ঝগড়া মাই ডিয়ার মাদার।
-(হেসে) তুই আস্ত একটা পাগলী বুঝছিস।
-হুমম....বুঝেছি। মামনি তোমার কয়টা নাতি-নাতনীর শখ? জানো আমার না অনেকগুলো বাবুর শখ।
-(হেসে) কয়টা?
-সাতটা। রংধনুর মতো সাত রংয়ের সাতটা বাবু চাই আমি।
-সারাক্ষণ তো থাকিস বইয়ের মধ্যে মুখ গুঁজে তোর বাচ্চাদের লালন-পালন করবে কে শুনি?
-সেটা পরে দেখা যাবে। এখন তুমি আমাকে দোয়া করে দাও যেন আমার শখ পূরণ হয়। মায়ের দোয়াতে স্পেশাল বরকত আছে।
-আমার দোয়া সবসময় তোর সাথে আছে। আল্লাহ তোর সব শখ পূরণ করবেন। কেন জানিস? কারণ তুই স্পেশাল।
-স্পেশাল মানে?
-মানে যেসব জিনিস মানুষের জীবনে কখনো কখনো আসে। যেমন ধর রংধনু।
-(মাকে জড়িয়ে ধরে হেসে) তোমার উপমাটা অসাধারণ মামনি।
-( মেয়েকে আদর করে হেসে) তুই স্পেশাল কেন জানিস? কারণ তুই এই পৃথিবীতে ভালোবাসার ফলে এসেছিস। তোর বাবা-মামনির অফুরন্ত ভালোবাসার সৃষ্টি তুই। তুই দুনিয়াতে আসার আগেই আমরা দুজন তোর জন্য এমন জীবন প্রার্থনা করেছিলাম যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসাই থাকবে। তুই যেখানেই যাবি শুধু ভালোবাসাই পাবি। আর এটা তোর বাবা-মামনির দোয়া।
-থ্যাঙ্কইউ মামনি। আমি একথা সবসময় মনে রাখবো যে আই এম স্পেশাল। আমি ভালোবাসার ফলে সৃষ্টি হয়েছি, আর আমি যেখানেই যাব ভালোবাসা আমাকে নিজেই খুঁজে নিবে ইনশাআল্লাহ।
-(হেসে) এখন সত্যি করে একটা কথা বল আমাকে। তুই এতো ছেলে থাকতে ঐ বুড়ো ছেলেকে বিয়ে করার জন্য পাগল হলি কেন?
-ছিঃ মামনি কি সব বলছো। উনি বুড়ো হবেন কেন?
-ইশ...এখনি এত্ত লাগে। এজন্যই তো জানতে চাইছি কিভাবে কি ঘটলো। আমার সবচেয়ে লক্ষ্মী আর সারাক্ষণ বইয়ের জগতে ডুবে থাকা কন্যাটা তার চেয়ে প্রায় ষোল বছরের বড় ছেলেকে বিয়ে করার জন্য পাগল হলো কেন? দুইহাতে মুখ ঢেকে বসে থাকা মেয়ের মুখ থেকে টেনে হাত সরিয়ে হাসতে হাসতে, ইমন যেদিন প্রথম বলেছিলো যে তোকে বিয়ে করতে চায় তোর পাপার হাত থেকে চায়ের কাপ পড়ে গিয়েছিলো। মার হাত সরিয়ে তখন ছুটে পালান দিলো হৃদিতা। মেয়ের এই ভালোবাসা মিশ্রিত লাজুকতা দেখে মিসেস রায়হানের দুচোখ ভরে উঠলো আনন্দ্রাশ্রুতে।
চলবে..........(ইনশাআল্লাহ)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন