বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

---নিরবতার শক্তি --- : টুডে ব্লগে লিখেছেন আফরা


ইব্রাহীম একজন বৃদ্ধ মানষ তার বয়স ৭৫ বছর কিন্তু তিনি নিজেকে সুখী মনে করেন । তিনি তার মৃত স্ত্রীর স্মৃতি বহনকারী একটি ছোট গ্রামে বাস করেন । এক সময় তার স্ত্রী আর চার ছেলে নিয়ে একটি সুন্দর পরিবার ছিল । এখন তাঁর সন্তানেরা বড় হয়েছে এবং সবাই ভাল কর্মজীবন এবং ভবিষ্যতে তাদের সন্তানদের ভালর জন্য তারা বিভিন্ন শহরে চলে যান । ইব্রাহীমের চার ছেলে ছেলের বউ ১০ নাতি নাতনি নিয়ে ছুটির সময় তাকে দেখার জন্য এখানে আসেন ।

আর কিছুদিন পরেই সবার স্যামার ভ্যাকেশন শুরু হবে তখন সবাই আসবে ইব্রাহীম তার জন্য অপেক্ষা করছে । 

ইব্রাহিম সবার পছন্দ মত খাবার কেনা, বাড়িতে, বাগান পরিষ্কার করা , ঘর পরিস্কার করে সাজানো, বাচ্চাদের জন্য খেলা ধুলার সরন্জাম কিনা ও জায়গা প্রস্তুত করার জন্য চাকর শহিদুলকে নির্দেশ দেন ও নিজে সাথে থেকে দেখা শুনার ব্যস্ততায় তিনি তার প্রিয় ঘড়ি হারিয়ে ফেলেন ।

যদিও পুরোনো ঘড়ি তবু ইব্রাহিমের কাছে অনেক প্রিয় কারন তাদের প্রথম সন্তান জন্মের পর তার স্ত্রী তাকে এটি উপহার দিয়েছিল । তাই এই ঘড়িটি তার স্ত্রীর মৃত্যুর পর তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে ।

বাড়িতে ছেলে , বউ , নাতি- নাতনীর উপস্থিতীতে ঘড়ির কথা ভুলে যায় ।কিন্তু হঠাত তার ঘড়ির কথা মনে পড়ে । কিন্তু সে কিছুতেই খুজে পাচ্ছে না ।সে খুব মর্মাহত ও মন খারাপ করে এবং তার চেহারা ম্লান হয়ে যায় । 

ইব্রাহিমের ম্লান চেহারা দেখে তার নাতি - নাতনীরা জানতে চায় দাদু তোমার কি হয়েছে ? 

ইব্রাহীম অশ্রু সজল চোখে বলে প্রিয় নাতিরা ! আমার জীবনের সবচেয়ে মূল্যবান একটা জিনিস হারিয়ে গেছে । এটা একটা ঘড়ি । এটা আমি আমার জীবনের একটা উল্লেখযোগ্য সময় তোমাদের দাদীর কাছ থেকে পেয়ে ছিলাম ।

আমি আমার হৃদয় দিয়ে ঘড়ির অনুপস্থিতি অনুভব করছি ।

ইব্রাহীমের আবেগ আর ভালবাসা দেখে তার নাতীরা তাকে 

প্রতিশ্রুতি দেয় দাদু আপনি মন খারাপ করবেন না আমরা আপনার প্রিয় ঘড়ি খুঁজে বের করব । আপনি শুধু আমাদের ধারনা দেন সেটা কোথায় থাকতে পারে । 

ইব্রাহীম বলেন আমি ধারনা করছি আমার বড় স্টোর রুমে । সেখানে আমাদের শস্যাগার বর্জ্য পদার্থ, বই, স্ক্র্যাপ, ভাঙা আসবাবপত্র, ইত্যাদি পূর্ণ ।

এ কথা শুনেই ১০ নাতি - নাতনী হৈ হোল্লর করে স্টোর রুমে ডুকে ২ ঘন্টা তন্ন তন্ন করে খুজেও না পেয়ে তারা অত্যন্ত দুঃখের সাথে দাদুকে জানাতে বাধ্য হয় ঘড়ি পাওয়া যায় নি । 

ইব্রাহিম নাতীদের কথা শুনে হতাশ ও মুষরে পড়ে । এটা দেখে এক নাতি মনে খুবই কষ্ট পায় তাই সে বলে আমি আর একবার ট্রাই করে দেখতে চাই । তবে আর কেউ আমাকে অনুসরন করবে না ও তোমরা সবাই বাহিরে অবস্থান করবে ও নীরব থাকবে ।

সবাই সম্মত হয় সে একাই ষ্টোর রুমে প্রবেশ করে এবং সবাইকে বিস্মিত করে মাত্র ১৫ মিনিটে ঘড়ি খুজে পেয়ে বের হয়ে আসে ।

ইব্রহিম অবাক ও খুশী হয়ে নাতিকে জিজ্ঞাসা করে তুমি এবার এটা এত তাড়া তাড়ি খুজে পেলে কি করে !! 

নাতি জবাব দিলেন এবার ষ্টোর রুম ছিল নীরব আমি চুপ করে ঘরির শব্দ শুনার চেস্টা করি ও শুনতে পাই সে শব্দকে অনুসরন করেই আমি পৌঁছে যাই ঘড়ির কাছে ।

যে কোন কাজই শৃংখলার সাথে করলে সুন্দর হয় । টেনশনের সময় আমরা তাড়া হুড়াকরে ভুল সিন্ধান্ত নিয়ে ফেলতে পারি ।মাথা ঠান্ডা রাখুন নিরবে চিন্তা করুন নিশ্চয় ভাল একটা সিন্ধান্তে পৌঁছতে পারবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন